সংগঠন সংবাদ

সভাপতি এনাম সরকার সম্পাদক মোহাম্মদ মোর্শেদ নাসের

সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে দেশের প্রধান জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র বার্ষিক সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার এনাম সরকারকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ফিচার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ নাসেরকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২০১৩-১৪ দুই বছর মেয়াদি ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অনুরূপ আইচ (সিনিয়র সাব এডিটর-দৈনিক যুগান্তর), তামিম হাসান (সিনিয়র সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত) এবং এসএস রানা (সিনিয়র সাব এডিটর-দৈনিক কালের কণ্ঠ)। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম অপু (স্টাফ রিপোর্টার-দৈনিক প্রথম আলো), জনি হক (বিভাগীয় প্রধান-দৈনিক সমকাল), মঈনুল হক রোজ (চিফ রিপোর্টার-বিনোদন বিচিত্রা)। সহ সাধারণ সম্পাদক দীন ইসলাম (সিনিয়র রিপোর্টার-দৈনিক মানবজমিন) জাকারিয়া সৌখিন (বিভাগীয় প্রধান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন)। সাংগঠনিক সম্পাদক সোহেল অটল (সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত)। অর্থ সম্পাদক জাহিদ শাওন (প্রধান প্রতিবেদক-পাক্ষিক আনন্দ লহরী)। প্রচার সম্পাদক মাহবুব হাসান জ্যোতি (এশিয়ান টিভি)। দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান (সাব এডিটর-দৈনিক আমার দেশ)। সাহিত্য সম্পাদক এসএম মুন্না (স্টাফ রিপোর্টার-দৈনিক সমকাল। সাংস্কৃতিক সম্পাদক নিপু বড়ুয়া (স্টাফ রিপোর্টার-দৈনিক যুগান্তর)। ক্রীড়া সম্পাদক আলমগীর কবির (সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমেদ (সাব এডিটর-দৈনিক ইত্তেফাক)। নির্বাহী সদস্য নাসির আহমেদ (দৈনিক সমকাল), ওবায়দুল গনি চন্দন (মানব কণ্ঠ), রাশিদুল মজিদ মামুন (মেন্স ওয়ার্ল্ড), কামরুজ্জামান মাসুম (এটিএন বাংলা), রাজীব আহমেদ (চ্যানেল আই), রকিব হোসেন (দৈনিক আমার দেশ), রুদ্র মাহফুজ (পাক্ষিক বিনোদন), শেখ আরিফ বুলবন (ডেইলী নিউ ন্যাশন), নাহিদ হোসেন (চ্যানেল টুয়েন্টি ফোর), আলী আফতাব (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এফ আই দীপু ( দৈনিক যুগান্তর)।