জন্ম দিন

কুসুম শিকদার

একসময় সংগীতের হাত ধরেই শোবিজে পা রেখেছিলেন আজকের দিনের তারকা অভিনেত্রী কুসুম শিকদার। একে একে কাজ করেছিলেন চার চারটি অডিও অ্যালবামেও। তবে ২০০২ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতার শীর্ষ মুকুট জয় করে নেবার পর হঠাত্ করেই পাল্টে যায় তার শোবিজ ক্যারিয়ার। লাক্সের টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে লিপটন তাজা এবং বাংলালিংক আপারক্লাস-এর মতো বেশকিছু দর্শকনন্দিত বিজ্ঞাপনে নিজের উজ্জ্বলতা ছড়ানো কুসুম ক্রমে ক্রমে শক্ত একটা অবস্থান গড়ে তোলেন অভিনয়েও। ‘তিন পুরুষ’, ‘শ্যাওলা’, ‘মেঘবালিকা’, ‘নৌকাডুবি’র মতো জনপ্রিয় নাটক আর ‘মেহেরনিগার’-এর মতো চলচ্চিত্রের সুবাদে অভিনেত্রী কুসুমের ভক্ত-দর্শকের সংখ্যাও এখন নেহাত কম নয়। আগামী ১১ এপ্রিল ছোটপর্দার এই তারকা অভিনেত্রীর জন্মদিন। আর এ জন্য ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে কুসুম শিকদারের জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৫ এপ্রিল :গ্রেগরি পেক ৬ এপ্রিল :মিলা হোসেন ৭ এপ্রিল :জেকি চ্যান, ফ্রান্সিস কপোলা, রবি শঙ্কর ৯ এপ্রিল :তিরু, জয়া বচ্চন ১০ এপ্রিল :জুয়েল আইচ, মৌটুসি ১১ এপ্রিল :কুসুম শিকদার।