স্বাধীনতার ৪২ বছরপূর্তি অনুষ্ঠান

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও সংবাদদাতা ময়মনসিংহ ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তপায়রা খেলাঘর আসরের উদ্যোগে স্বাধীনতার ৪২ বছর পূর্তি উত্সবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ মার্চ সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে কৃষ্টি, তানজিনা, প্রাপ্তি, ইতু, মাটি, দিশা, দিপ্ত, অহনা, তন্বী, জাকির। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।