সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি উত্সব

তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা দেশজুড়ে জামাত-শিবিরের তাণ্ডব ও সহিংসতার উত্স উত্পাটনে ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে গত বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কর্মসূচির অংশ হিসেবে জেলা নাট্য পরিষদের আয়োজনে স্থানীয় শহীদ মিনার পাদদেশে এ উপলক্ষে গাইবান্ধা নাট্য পরিষদের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহিত্যিক আবু জাফর সাবু, ফরহাদ আব্দুল্যা হারুন বাবলু, সহকারী অধ্যাপক মাজহারউল মান্নান, রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক এম.এস.এইচ বিপ্লব, মোহাম্মদ আমিন, জামায়াত-শিবিরের সহিংসতার শিকার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক কর্মী হাফিজা বেগম কাকলী, আতিক বাবু, আরিফুল ইসলাম বাবু, পিটু রশিদ, শাহনাজ আমিন মুন্নি প্রমুখ। পরে নাটক ও সংগীত পরিবেশন করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, সারথি থিয়েটার দারিয়াপুর ও পদক্ষেপের কর্মীরা।