শিল্পকলায় স্মারক গ্রন্থ প্রকাশনা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০২
মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা
দানবীর রনদা প্রসাদ সাহার স্মারক গ্রন্থ প্রকাশনা ও মোড়ক উন্মোচন উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রাশালা মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত ৩০ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের উদ্যোগে নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসের শিল্পীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ রনদা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন । মোড়ক উন্মোচনের পর এক আলোচনা সভা হয়। এমেরিটাস ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সাহিত্যক মফিদুল হক, নারী নেত্রী শ্যামলী নাসরিন, লেখক সেলিনা হোসেন, অধ্যাপক ড. করুণাময় গোস্বামী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং কুমুদিনী পরিবারের কর্ণধার ভাষা সৈনিক প্রতিভা মুত্সুদ্দি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও সাহিত্যিক এবং ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা হেনা সুলতানা। আলোচনা অনুষ্ঠানের পর পরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক চর্চা দেখে অতিথিদের মন ছুঁয়ে যায়। গভীর রাত পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।