তাড়াইলে সাহিত্য ও সংস্কৃতি উত্সব

সুবীর বসাক, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে গত ৩১ মার্চ দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি উত্সব অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি অসীম সাহা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১১জন গুণী ব্যক্তির হাতে ‘মেঠোপথ সাহিত্য’ পদক তুলে দেন কবি অসীম সাহা। সম্মাননা প্রাপ্তরা হলেন—মুক্তিযুদ্ধে জন্য আছাদুর রহমান খান সেনা মিয়া, কাব্যসাহিত্যে রহিমা আখতার কল্পনা, শিশুসাহিত্যে সিরাজুল ফরিদ, শিল্পায়নে তোফায়েল কবির খান রবিন, ছড়াসাহিত্যে ফেরদৌস চৌধুরী, ঐতিহ্য অনুসন্ধানে মো. রফিকুল হক আখন্দ, কাব্যসাহিত্যে বাঁধন রায়, লোক-গবেষণায় মহিবুর রহিম, সাংবাদিকতায় এনামুল হক বাবুল, সৃজনশীল সাহিত্যে রনজু রাইম ও কথাসাহিত্যে মো. নূরুল ইসলাম। তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে ও উত্সব বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ছাদেকুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি রানা জামান, কবি অঞ্জনা সাহা, তাড়াইলের ইউএনও সাজিয়া জামান, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছড়াকার-কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।