আর্লি ওয়ার্নিং থেকে বের
হলো এসআইবিএল
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:১৭
দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতিতে (আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ইডাব্লিউএস) থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে আল সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। আর্লি ওয়ার্নিংয়ের আওতায় থাকা ব্যাংকগুলোর প্রতি ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত পর্যালোচনা হয়। সম্প্রতি আর্থিক সূচকগুলোর উন্নতি হওয়ায় পর ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ইডাব্লিউএস থেকে মুক্তি দেয়া হয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি