ফোকাস

চলচ্চিত্র দিবসের র্যালি

গতকাল অর্থাত্ ৩ এপ্রিল ছিল চলচ্চিত্র দিবস। তাই সবকটি সংগঠন যৌথভাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের হয়ে একটি বর্ণাঢ্য র্যালিসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশেষ সেমিনার ও অন্যান্য অনুষঙ্গ থাকবে এই অনুষ্ঠানমালায়। তবে সম্মিলিত র্যালিতে চেনামুখের সংখ্যা ছিল একেবারে কম। এদিন শিল্পী সমিতির সভাপতি শাকিব খান র্যালিতে না থেকে উল্টো একটি প্রতিষ্ঠানের সাথে নতুন ছবির চুক্তিতেই ব্যস্ত থাকতে দেখা যায়। তবুও তিনদিনের এই সম্মিলনে অনেকদিন পর যেন প্রাণ ফিরে পায় এফডিসি চত্বর। এটা অনেক আশাবাদের বার্তা।