অপেক্ষায় রুমানা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৪
অভিনেত্রী রুমানা অভিনীত সর্বশেষ ‘হূদয়ে ৭১’ চলচ্চিত্রটি গত ২৬ মার্চ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। মুক্তি অপেক্ষায় থাকা এই ছবিটি বাদে রুমানার হাতে আপাতত কোনো ছবি নেই। রুমানা বলেন, ‘গত বছর তেমন কোনো ছবিতে কাজ করিনি। কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। এ বছর অনেকগুলো ছবির কথা চলছে, কয়েকটির কাজও করছি। বাকিগুলো কড়ায় গণ্ডায় মিললে কাজ শুরু করে দেব। ফিল্ম তো, কখন আসে কখন যায় তার হদিস পাওয়া যায় না। এখন থেকে নিয়মিত কাজ করব। তবে কিছু ভালো গল্পে কাজ করতে চাই। এর অপেক্ষায়ই আছি।’