ইউনিটকে খাওয়ালেন কঙ্গনা

অধিকাংশ তারকাই শুটিংয়ের খাবার না খাওয়ার জন্য মাঝে মাঝেই ঘর থেকে খাবার নিয়ে আসেন। তবে কঙ্গনা রানাউত সম্প্রতি তার নতুন ছবি ‘কুইন’-এর শুটিং স্পটে প্রমাণ করলেন যে, তিনি এক ধাপ এগিয়ে। টানা বেশ কিছুদিন শুটিং ইউনিটের সবাই পিজ্জা ও পাস্তা খেতে খেতে বিরক্ত বোধ করছিলেন। তারা সবাই চাইছিলেন একটু ভিন্ন খাবার খেতে। বিশেষ করে ভারতীয়। আর সেই উদ্দেশ্যে কঙ্গনা রান্নার পুরো দায়িত্ব নিয়ে নিলেন এবং ইউনিটের জন্য রান্না করলেন ভিন্ডি মাসালা এবং ডাল তাড়কা।