বিচারকের মুখোমুখি আইডলেরা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৮
ঢাকা বিভাগের মধ্য দিয়ে বাংলাদেশি আইডলের আঞ্চলিক অডিশন শেষ হলো গেল সপ্তাহে। দেশের নয়টি অঞ্চলের এই আঞ্চলিক যাত্রায় অভিজ্ঞ প্রি-কাস্টার প্যানেল প্রাথমিকভাবে নির্বাচন করেন অসংখ্য প্রতিযোগী। সারাদেশ থেকে বাছাই করা সেই প্রতিযোগীরা এবার মুখোমুখি হচ্ছেন চার বিচারকের। বিচারকরা হলেন ফেরদৌসি রহমান, প্লেব্যাক আইডল এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। পহেলা এপ্রিল থেকে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার বিচারকের মুখোমুখি হচ্ছেন সারা দেশের বাছাই করা সেরা প্রতিযোগীরা। জানা যায়, ‘বিচারকের মুখোমুখি’ শীর্ষক এই রাউন্ড চলবে ৮ এপ্রিল পর্যন্ত। যেখান থেকে বিচারকরা বাছাই করবেন ১২০ জন চূড়ান্ত প্রতিযোগীকে।