আফগান সীমান্তে সৈন্য মোতায়েনের অভিযোগ অস্বীকার পাকিস্তানের

ডুরান্ড লাইনে অবকাঠামোগত উন্নয়ন এবং সৈন্য মোতায়েনের আফগান অভিযোগ মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পাকিস্তান শুধু সীমান্তে নিয়ন্ত্রণ আরো বৃদ্ধির লক্ষ্যে তাদের একটি সীমান্তের সংস্কার কাজ করছে বলে সূত্র জানিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনী এবং আফগান ন্যাশনাল আর্মি এ সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসতে সম্মত হয়েছে।—খবর ডন অনলাইনের। তবে তারা কবে আলোচনায় বসবে তা এখনো নির্ধারণ করা না হলেও শীঘ্রই দুইপক্ষ বৈঠকে বসতে যাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এই নতুন বিবাদ দেশ দুইটির মধ্যকার সীমান্ত উত্তেজনাকে নতুন করে বাড়িয়ে তুলতে পারে। তবে সীমান্তে গুলিবিনিময় এবং তালেবানের অনুপ্রবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি সংঘাতময় পরিস্থিতি বিদ্যমান ছিলো। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আইজাজ চৌধুরি জানিয়েছেন, আফগানিস্তানের নানগরহার প্রদেশ সংলগ্ন পাকিস্তানের গারসাল ওয়েলে পুনসংস্কারের কাজ চালাচ্ছে তারা। এদিকে এ অভিযোগকে অর্থহীন ব্যাখ্যা তা খারিজ করে দিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র। এদিকে আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ লুদিন বলেছেন, দেশটি আন্তর্জাতিক আচরণের পরিপন্থি কাজ করছে। এটা উস্কানমূলক এবং অগ্রহণযোগ্য। পাকিস্তান সরকারকে অতিসত্বর এটা বন্ধ করতে হবে।