যুদ্ধ বিরতির পর গাজায়
ইসরাইলি বিমান হামলা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৪২
রয়টার্স
ফিলিস্তিনিরা ইসরাইলকে লক্ষ্য করে তিনি রকেট নিক্ষেপ করেছে। এসবের মধ্যে দু’টি গাজা এলাকার ভিতরে পড়লেও একটি ইসরাইলের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়েছে। খোলা এলাকায় বিস্ফোরিত হওয়ার কারণে এতে কেউ হতাহত হয়নি। গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণক ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল সামরিক বাহিনী এ হামলার কথা জানিয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, “উত্তর গাজার উন্মুক্ত এলাকায় দখলদারীদের বিমানগুলো বোমবর্ষণ করেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।” ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, “ইসরাইলি বিমানগুলো উত্তর গাজা ভূখণ্ডের দু’টি সন্ত্রাসী লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ওই ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর জবাবে এ হামলা চালানো হয়েছে।” এই হামলার কারণে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। নভেম্বরে এই দু’পক্ষের মধ্যে আট দিনের যুদ্ধে ফিলিস্তিনি পক্ষে ১৭০ জন ও ইসরায়েলের পক্ষে ছয়জন নিহত হয়েছিল। তবে মিশরের মধ্যস্থতায় আয়োজিত ওই যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি এতদিন মোটামুটি শান্তই ছিল। মঙ্গলবার সকালে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল, ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসবের মধ্যে দু’টি গাজা এলাকার ভিতরে পড়লেও একটি ইসরায়েলের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়েছে। খোলা এলাকায় বিস্ফোরিত হওয়ার কারণে এতে কেউ হতাহত হয়নি।