মিঠাপুকুরে যুবকের রহস্যজনক মৃত্যু

মিঠাপুকুরে রাঙ্গা নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোররাতে একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিনই বিকেলে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হরনারায়ণপুর গ্রামের দুলু মিয়ার ছেলে রাঙ্গা (২২) সোমবার রাতে বের হয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে থাকে। সকালে বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । নিহতের বাবা জানান, পারিবারিকভাবে রাঙ্গার রসুলপুরের গোলজার হোসেনের মেয়ের সাথে বিয়ের দিন ধার্য ছিল। এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জানান, সম্ভবত প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেছে রাঙ্গা। থানায় একটি ইউডি মামলা হয়েছে।