উড়োজাহাজ প্রকৌশলী হতে

ইঞ্জিনিয়ারদের চাহিদা সব সময়ই বেশি। আর উড়োজাহাজ প্রকৌশলী হলে তো কথাই নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থী এসএসসি অথবা ও-লেভেল পাশ করার পর এইচএসসি অথবা এ-লেভেল পাশ করতে ২ বছরের মতো সময় লাগে। তারপর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রকৌশলী হতে সময় লাগে আরও ৪/৫ বছর। তবে ইঞ্জিনিয়ার হলেই যে চাকরির নিশ্চয়তা থাকবে, আমাদের দেশের প্রেক্ষিতে সেটা বলা যায় না। সে ক্ষেত্রে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে শেষ বর্ষে থাকতেই চাকরির সুযোগ পেয়ে যায় অনেকেই। কারণ এসএসসি বা ও-লেভেল শেষ করে মাত্র ৪ বছরেই অর্জন করা যায় যুক্তরাজ্য সরকার এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ডিগ্রি। ফলে অল্প সময়েই ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এই বিষয়ে পড়ালেখা করলে। এই অনার্স ডিগ্রি অর্জন করা যাবে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। এই ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল, ১৮ মাস লেভেল-৫ এবং ১ বছর যুক্তরাজ্যে কিংস্টন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে হবে। আজকাল কারিগরি ও ভিন্নধর্মী শিক্ষার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আর এইসব ভিন্নমাত্রার পেশায় সফলতার হার অনেক বেশি। এভিয়েশন সেক্টরে রয়েছে চাকরির বিশাল সম্ভাবনা। সরকারি ও বেসরকারি দুই জায়গাতেই চাকরির ক্ষেত্র বিদ্যমান। এ ছাড়া বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সে যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার গড়ার সুযোগ তো রয়েছেই। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি ডিপ্লোমা শেষ করে বিদেশে গিয়ে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয় ছাড়াও এডেক্সেল অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত বর্ষে ভর্তি হয়ে বিইজি ইন অ্যারোস্পেস সার্টিফিকেট অর্জন করতে পারে। ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এ বিষয়ে ক্যারিয়ার নিয়ে আরও তথ্য জানতে পারবেন। এভাবেই এগিয়ে গেছেন বাংলাদেশের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বশির আহমেদ। তিনি বর্তমানে সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টাইগার এয়ারওয়েজে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিরিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এই ধারাতেই সফলতার পথে অনেক দূর এগিয়ে গেছেন আরাফাত রোমিও। এইচএসসি পাশ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে বর্তমানে তিনি আমেরিকার উইসিটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যারানটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছেন। আবার এসএসসি শেষ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এ-লেভেল করতে ভর্তি হয়েছিল নাজমুুস সাকিব। এ—লেভেল শেষ করে লেভেল ফাইভ সম্পন্ন করার পর EASA part-66 b1/b2 ফ্রোজেন লাইসেন্স পেয়ে বর্তমানে তিনি আয়ারল্যান্ডের লুত্ফনসা টেকনিক এজি, শ্যানন-এ ইন্টার্নি করছেন। খরচ :এই ক্ষেত্রে ১৮ মাস মেয়াদের লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে ৩,০০,০০০ টাকা। এরপর ১৮ মাস মেয়াদের লেভেল-৫ করতে সর্বমোট খরচ পড়বে ৫,৫০,০০০ টাকা। সবশেষে ১ বছর যুক্তরাজ্যে কিংস্টন বিশ্ববিদ্যালয়ে টপ আপ বিএসসি করতে কিংস্টন বিশ্ববিদ্যালয়ের ১ বছরের টিউশন ফি প্রদান করতে হবে। তবে টিউশন ফি সেমিস্টার ভিত্তিতে প্রদান করার সুযোগ আছে। ভর্তিতে লাগবে ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি ও শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ও প্রয়োজনীয় ফি। যোগাযোগ :কলেজ অব এভিয়েশন টেকনোলজি, সেক্টর-১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।