নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতির পদে বহাল হোক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৩৮
মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে দেশে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়ে পড়েছে। রাষ্ট্রপতির পদটি একটি গণতান্ত্রিক দেশের জন্য অভিভাবকস্বরূপ। এ পদের ব্যক্তিটি কোনো বিতর্কিত লোক হলে দেশের মধ্যে সংকট সৃষ্টি করবে। বিরোধী দল থেকে একজন নিরপেক্ষ এবং নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করার কথা বলা হচ্ছে।
তাই একজন অভিভাবক যদি একটি সংসারের হাল ধরতে ব্যর্থ হন তবে সেই সংসারের পতন অনিবার্য। অনুরূপ রাষ্ট্রের অভিভাবক হলো প্রেসিডেন্ট। দেশের একজন নির্লোভ এবং সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি প্রেসিডেন্ট পদটিতে বহাল হোক এবং তার তত্ত্বাবধানে সামনে রাজনৈতিক সংকট দূর হোক সে রকমই প্রত্যাশা করছে দেশবাসী।
মো. সেলিম আহমেদ ডালিম
পশ্চিম দেওভোগ, বেপারীপাড়া,
নারায়ণগঞ্জ।