চিকিত্সার্থ সাহায্যের আবেদন

চট্টগ্রাম কলেজের মাষ্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র কেশব শীল জটিল কিড্নী রোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে তার কিডনী প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। কেশবের চিকিত্সার্থে তাঁর পরিবার সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা : কেশব শীল, হিসাব নং : ১১০২২০০৯০১৪২১০০১, ব্র্যাক ব্যাংক, মোমিন রোড শাখা, ২০ মোমিন রোড, জামাল খান, চট্টগ্রাম। যোগাযোগ : ০১৯২১৭৩৯৪৩৭। মাহাদী হাসান সানিম মাহাদী হাসান সানিম (৪)। জন্মের পর থেকেই জটিল হূদরোগে আক্রান্ত। রোগটির নাম পালমনারি এট্রেসিয়া। বয়স বাড়ার সাথে সাথে রোগটি আরো জটিল আকার ধারণ করছে। বিশেষজ্ঞ ডাক্তাররা ভারতের বেঙ্গালুরুতে নিয়ে তার চিকিত্সার পরামর্শ দিয়েছেন। সেখানে তার হার্টে অস্ত্রোপচারে ব্যয় হবে ২৫ লক্ষাধিক টাকা। সানিমের বাবা মো. হাসানুজ্জামান ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ হাসানুজ্জামান, সঞ্চয়ী হিসাব নং-১৫৬.১০১.১১৯৪৬১, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা অথবা ০১৭১২ ২৪২৭৯৭ এ মোবাইল নাম্বারে বিকাশ করতে পারেন।