আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ৯টির মধ্যে ৫টি ইউনিটই বন্ধ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৯টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহ হ্রাস পেয়েছে ২৭৮ মেগাওয়াট। রবিবার রাতে ঝড়ো আবহাওয়ার কারণে আশুগঞ্জ পাওয়া স্টেশন কোম্পানির সুঁইচ ইয়ার্ডের ২৩০ কেভি কারেন্ট ট্রান্সফরমার ট্রিপ করে বৃহত্ একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুত্ কেন্দ্রের উত্পাদন অর্ধেকে নেমে আসে। এছাড়া সংস্কার কাজের জন্য গত ২ বছর যাবত্ বন্ধ রয়েছে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১। এনিয়ে ইউনিট বন্ধের সংখ্যা দাঁড়ায় ৬-এ। গত রবিবার রাতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটটি চালু করতে পারলেও সচল ৪টি ইউনিটসহ ৫টি ইউনিট এখনো বন্ধ রয়েছে। বর্তমানে ৭৭৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুত্ কেন্দ্রের চালু ৪টি ইউনিটে উত্পাদন হচ্ছে ৫শ’ মেগাওয়াট বিদ্যুত্।
আশুগঞ্জ তাপবিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম জানান, বন্ধ ইউনিটগুলো চালুর করার জন্য প্রকৌশলীরা কাজ করছে।