সাবেক মন্ত্রী আব্দুল
মান্নানের ৮ম
মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:১৩
বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, স্বাধীন বাংলা বেতারের ইনচার্জ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইলের কৃতী সন্তান আব্দুল মান্নানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ টাঙ্গাইলে মরহুমের মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দুস্থ এতিমদের জন্য কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের পরিবারবর্গের পক্ষ হতে তার আত্মার মাগফেরাত কামনা করে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।