মৃত্যুবার্ষিকী

ডা.মো. রোস্তম আলী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারের পিতা মরহুম ডা. রোস্তম আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ডা.ক্যাপ্টেন আবুল কাশেম রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত গণপরিষদের সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব ডা. ক্যাপ্টেন আবুল কাশেমের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ হতে আজ সকালে পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ কবরস্থান সংলগ্ন বড় মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আদম আলী খান মুক্তিযুদ্ধে নবম সাব সেক্টরের অন্যতম সংগঠক, মঠবাড়ীয়ার সাবেক চেয়ারম্যান মরহুম আদম আলী খানের ৯ম মৃত্যুবার্ষিকী ও তার স্ত্রী মরহুমা লুত্ফুন নেছা বেগমের চেহলাম আজ। এ উপলক্ষে মরহুম-মরহুমার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়ায় আজ কুরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সালাহউদ্দিন আহম্মেদ সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহম্মেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে। তিনি সোনারগাঁও হোটেলের প্রতিষ্ঠালগ্ন ১৯৭৭ সাল হতে হোটেল নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন। হোটেল চালু হবার পর তিনি ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সামছুল হক মজুমদার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের স্বর্ণালী সংঘের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলামের পিতা ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক মজুমদারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আলাবক্স মজুমদার বাড়িতে আজ দুপুরে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।