ছাতকের সিংচাপইড় ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান মোজাহিদ আলী

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মোজাহিদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৩৯ ভোট। রবিবার ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হাফিজুর রহমান নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান পদে মোজাহিদ আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ জুলাই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলকে চেয়ারম্যান পদ থেকে প্রথমে সাময়িক পরে স্থায়ীভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হয়।