দুর্গাপুরে শেষ হলো হাজং সম্প্রদায়ের দেউলি উত্সব

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী হাজং সমাবেশ, মেলা ও সাংস্কৃতিক উত্সব ‘দেউলি’ শেষ হয়েছে সোমবার।

একাডেমির মিলনায়তনে উত্সবের সমাপনী আলোচনা সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকারের (স্বপন হাজং) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব বাংলা কবিতা পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাব্যশ্রী কাজী রোজী।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কবি আসলাম সানী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও কবি ড. মুজিদ মাহমুদ, বিশিষ্ট কবি ও চলচ্চিত্র নির্মাতা ড. মাসুদ পথিক, বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি ফোরামের সভাপতি কবি লুত্ফর চৌধুরী প্রমুখ।