খালের চরে পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার আটক এক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে খালের চরে পুঁতে রাখা শিশুর লাশ রবিবার সন্ধ্যায় উদ্ধার করেছে গ্রামবাসী। তার নাম লামিয়া আক্তার ফারিয়া(৬)। এসময় হত্যায় জড়িত সন্দেহে মিনহাজুল ইসলাম শোয়েবকে (১৮) পুলিশে দিয়েছে গ্রামবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ওইদিন বিকেল থেকে পাতিলাখালী গ্রামের ওমর আলীর মেয়ে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলে না। পরে স্থানীয় গ্রামবাসী শিশুটিকে খুঁজতে নেমে তাদের বাড়ির পাশের খালের চরে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে। শিশুটিকে হত্যায় জড়িত থাকার সন্দেহে আত্মীয় শোয়েবকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।