শপথের স্বর

অন্তরাত্মার কথা বলতে গিয়ে আমি তোমাকে হারালাম আজ দেখি স্বদেশের মুখ কত অচেনা! এত কাছাকাছি, তবু পরবাসী যেন, তোমাকে পড়িনি কখনো। অগ্রজের নির্জন ডায়েরি থেকে খুঁজে আনি বিপ্লব, শোকাহত বর্ণমালা অচেনা পথের মিছিল। আজ যখন সমুখে দাঁড়িয়ে বিষণ্ন প্রহর তুমিও হয়ে ওঠো মলিন শোকসভা, তখন উত্তরায়ণের পথে দৃপ্ত শপথ পঞ্চান্ন হাজার বর্গমাইল একটি অখণ্ড গ্রাম যেন! অন্তরাত্মার কথা নতুন করে বলব এবার গহিন রাতের ভেতরে পুনর্জাগরণ প্রতিটি ভোরের কাছে শপথের স্বর।