স্বরূপকাঠিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫ শিক্ষার্থী

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে এবারের এসএসসি পরীক্ষায় ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে।

এছাড়াও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ১০ জন, সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ১০ জন, একুশ গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ১০, এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ৫, সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ৪, অলংকারকাঠি মাধ্যমিক বিদ্যালয় ৩, কুড়িয়ানা আর্য্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ৩, কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৩, রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৩, বালিহারী মাধ্যমিক বিদ্যালয় ৩, বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় ২, চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় ২, উ.প. সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় ২, আলকিরহাট আর এ মাধ্যমিক বিদ্যালয় ২, উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ২, পল্লী মংগল মাধ্যমিক বিদ্যালয ২, কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২ এবং বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়, নান্দুহার ইলুহার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদকাঠি ইছামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়, সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলকিরহাট হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় ও আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।