সঙ্গে নেব হারিয়ে তাকে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ১৮:৪৫
জ্যোতি-অনেক বড় ধ্বনি
খুঁড়ে আনে সকল অতিশায়ী—
থির থির এক বোধি এসে অসিত হলো
মন তিয়াসা তাড়িয়ে দিল
ঘোর পাকানো ক্লান্তিঘেঁষা
অন্তরীণ অনেক দেখা ধ্যানমগ্ন—শিখতে হবে
নিপীড়নের পীড়িত পথ তেমন বোকা
এ-এষণার বিফলতা গুলিয়ে যাক
না হয় সাধু মূর্ছা যাবে যে গোপনে সত্য আছে
আমার বুকে স্বপ্ন লহর
আমার জন্য দূর-অদূরে শূন্যচিতা
ডাকছে অধীর—যাব আমি, একটু বাকি-স্ফুট নিয়ে
সঙ্গে নেব হারিয়ে তাকে