অফিস স্পাউস

হঠাত্ উড়িয়ে নেয় প্রেমপথে আকাশ আমাকে ফুরিয়ে যাওয়া কষ্ট গলে যায় চা আর তামাকে। দূরের পায়রা আসে প্রজাপতি হয়ে, হেঁটে হেঁটে স্বপ্নের পাখিরা ডানা মেলে ওড়ে, ঘুম ট্যাবলেটে। কখনো ভাবিয়ে তোলে আমাকেই, কাছের মানুষ সবকিছু একা, গিলে খেতে চায় অফিস স্পাউস। ভাবনার এলোমেলো জল, পদ্ম হয়ে ফোটে আজ ভোগের বিলাসী মেঘ ছবি হয়, অগ্নি কারুকাজ। প্রতিযোগী মন উড়ে যেতে চায়, কিন্তু আমি অজ্ঞ মন যে আমার উচাটন, হতে চাই প্রেম বিশেষজ্ঞ। সেতুর কিনারে বসে হাহাকার করি, কাঁপে বুক নদীর ওপারে লেখা আছে, ওই আমাদের সুখ। চোখের ভেতরে জল টলমল, পড়ে টপটপ ফেসবুক খুলে ভালোবাসা খুঁজি, বুকে ল্যাপটপ।