কিশোরগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৬৫৯ শিক্ষার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা থেকে মোট ৬৫৯ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এরমধ্যে শীর্ষে রয়েছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। ১১৮ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বাজিতপুরের আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ রয়েছে তৃতীয় স্থানে। এ বিদ্যালয় থেকে ৪৭ জন ছাত্রছাত্রী জিপিএ-৫  পেয়েছে।