চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার ফলাফলে ১২টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় থেকে দুইটি এবং ২৭টি মাদ্রাসা থেকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। উপজেলায় জিপিএ-৫-এ এগিয়ে বিদ্যালয় এবং শতভাগে এগিয়ে মাদ্রাসা।
শতভাগ পাসের গৌরব অর্জনকারী দুই উচ্চ বিদ্যালয়ের মধ্যে আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৭ জন জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া ওরাইন উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে।
বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে আবেদানূর ফাজিল মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে ১৮ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।