সানির লিওনির প্রথম আইটেম ‘লায়লা তেরি লে লাগি’
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৩৩
বলিউডে পা রাখতে না রাখতেই পর্নস্টার সানি লিওনি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন ভারতীয় দর্শকদের। একাধিক চলচ্চিত্রের নায়িকা, একাধিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগও হয়েছে তার। এবার সুযোগ হলো আইটেম গার্ল হওয়ার। ‘শুট আউট অ্যাট ওয়াডলা’ ছবিতে ‘লায়লা তেরি লে লাগি’ শিরোনামে সানি লিওনি তার ক্যারিয়ারের প্রথম আইটেমটি করলেন। সম্প্রতি গানটি অনলাইনে মুক্তি পায়।