জাস্টিনকে আবার না!
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৩৩
সেলিনা গোমেজ দীর্ঘ কয়েক বছর আলোচনায় ছিলেন জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। শেষ পর্যন্ত এ বছরে শুরুর দিকে তাদের প্রেমের সম্পর্ক ফাটল থেকে পুরোপুরি ভেঙে যায়। সম্প্রতি সেলিনা গোমেজ নিজেই জাস্টিন বিবারকে ফোন করেছেন। কিন্তু পুনরায় সম্পর্ক গড়ার জন্য নয়, সেলিনার কিছু ভিডিও ফুটেজ রয়েছে জাস্টিন বিবারের কাছে সেগুলো মুছে ফেলার অনুরোধ জানাতেই বিবারকে ফোন করেছেন সেলিনা। জানা যায়, জাস্টিন বিবার অভিনীত থ্রিডি চলচ্চিত্র ‘নেভার সে নেভার’-এ সেলিনা গোমেজের কিছু ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। যা প্রায় দেড় বছর আগে ধারণ করা হয়। অনেকটা ডকুমেন্টরির মতোই এই চলচ্চিত্রে ব্যবহার করা হচ্ছে। আর এই তথ্য জানার পরই সেলিনা ফোন করেন জাস্টিনকে। নিজের কোনো ফুটেজ বা ছবি জাস্টিনের কোনো ধরনের প্রজেক্টের সঙ্গে যেন কোনো সম্পৃক্ততা না থাকে সে অনুরোধই জানিয়েছেন সেলিনা গোমেজ। উল্লেখ্য, ‘নেভার সে এভার’ চলচ্চিত্র আসছে ক্রিসমাসে মুক্তি পাবে।