জন্মদিন

ক্রিস্টেন এলেন :হলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী। ১৯৭১ সালের এই দিনে তার জন্ম। চলচ্চিত্রে অভিনয়ের তুলনায় তিনি এখন টেলিভিশনের পর্দায় বেশি অভিনয় করেছেন। ২০০২ সালে ‘সানসেট স্ট্রিপ’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘অ্যাঙ্গার ম্যানেজমেন্ট’, ‘সাট আপ অ্যান্ড কিস মি’, ‘দ্য থার্ড নেইল’, ‘লকার ১৩’, ‘দ্য ফাইনাল ডেসটিনেশন’ উল্লেখযোগ্য।