ফিল্ম ফ্যাক্টরি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৩৭
প্রতি সপ্তাহের আন্তর্জাতিক মুক্তিপ্রাপ্ত সেরা ১০টি চলচ্চিত্র নিয়ে ‘ফিল্ম ফ্যাক্টরি’ অনুষ্ঠানটি সাজানো হয়। অনুষ্ঠানে একজন উপস্থাপক থাকেন। সেরা মুভিগুলোর গল্প, গান, পেছনের গল্প, পরিচালকের দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়বস্তু নিয়ে এই অনুষ্ঠানটি নির্মিত হয়। প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় এসএ টেলিভিশনে।