ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র রজত জয়ন্তী উত্সব শুরু

ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জন গোষ্ঠীর উন্নয়নের ধ্রুবতারা খ্যাত ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর ২৫ বছর পূর্তিতে ৩দিন ব্যাপি রজত জয়ন্তী উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পবাির শহরে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। এর আগে রজত জয়ন্তী উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,উত্সব পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ,সংস্থার পতাকা উত্তোলন করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এবং কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার সংস্থার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন । উল্লেখ্য,ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড.মুহম্মদ শহীদ উজ জামান এর নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে যাত্রা শুরু করে। দেশের উত্তর প্রান্তরের এই উন্নয়ন ও স্বেচ্ছা সেবী সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে এ বছর ২৫ বছরে পদার্পণ করলো।