বসন্তেও হাড় কাঁপানো শীত জার্মানিতে

জার্মানিতে এখনো প্রচণ্ড শীত। অবাক করা ব্যাপার, কোথায় বসন্তের মৃদুমন্দ হাওয়ায়, ঝলমলে আকাশের নীচে ফুরফুরে মেজাজে রোদ পোহাবে সবাই, তা নয়, শীতে সবাই জবুথবু। ক’দিন আগে জার্মানির এক পত্রিকায় ছাপা হয়েছে দু’টি ছবি। একটিতে দেখানো হয়েছে গত বছরের মার্চে সংক্ষিপ্ত পোশাকে দিব্যি সূর্যস্নান করছেন আবাল-বৃদ্ধ-বণিতা। পরেরটি চলতি মাসের। সেখানে সবাই গায়ে গরম কাপড় চাপিয়েও শীতের কষ্ট সয়ে নেমেছে ঘরের বাইরে। ইউরোপ এবং পূর্ব ইউরোপের বড় একটা অংশ জুড়েই চলছে এই অবস্থা। চলছে তুষার আর বরফের উত্পাত। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নই এর মূল কারণ। এক হিসেবে দেখা গেছে, ১৯৭৯ সালে যখন উপগ্রহের মাধ্যমে পরিমাপ শুরু হলো তখন উত্তর মেরুতে ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল বরফ আর বরফ।