ত্রিশালে গাড়ী পোড়ানোর ঘটনায় বিএনপির ১৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫২
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে হরতালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও ছাত্র শিবিরের ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ ও ৬ অজ্ঞাত জনের নামে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। অগ্নিকান্ডের স্বীকার বাসটির চালক লালু মিয়া বাদি হয়ে গত মঙ্গলবার রাতে ত্রিশাল থানায় মামলাটি করেন।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনিছুর রহমান মৃর্ধা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি কেরামত হোসাইন আকন্দ, বৈলর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যুবদল নেতা মশিউর রহমান শরীফ, যুবদল নেতা আব্দুল মতিন, যুবদল নেতা মাহবুবুল হাসান বাপ্পী, যুবদল নেতা বাদল মিয়া, যুবদল নেতা মাসুদ মিয়া, ছাত্রদল নেতা কবীর আহমেদ, ছাত্রদল নেতা জনি, ছাত্রদল নেতা সানি, ছাত্রদল নেতা রনি, ছাত্রদল নেতা আমিন ও কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও শিবির কর্মী জোনায়েদ আলম।