মাগুরায় নারীর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা জজ আদালতের অ্যাডভোকেট ছাবিকুন্নাহার রূপার লাশ উদ্ধার হয়েছে। তার স্বামীর নাম মাহমুদ কামাল তমাল। বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম জানান, স্বামীর একাধিক বিবাহ, শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদ করায় এবং প্ররোচনার কারণে অ্যাডভোকেট রূপা আত্মহত্যা করেছে। বিষপান করলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রূপার স্বামীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।