আড়াইহাজারে
শিশু ধর্ষিত
থানায় মামলা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৩
গোপালদী বাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। লম্পট ধর্ষকের নাম শুক্কুর আলী। আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জামান জানান,উপজেলার সিংহদী গ্রামে ৪ বছরের এক কন্যাশিশু মঙ্গলবার বিকালে ঘরে একা বসে খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী শালমদী গ্রামের নসিমন চালক শুক্কুর আলী শিশুটিকে একা পেয়ে বলপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এসে লম্পট শুক্কুর আলীকে আটক করলেও এলাকার প্রভাবশালী মহল তাকে ছেড়ে দেয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে প্রেরণ করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। পলাতক ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।