দামুড়হুদায় মেম্বার প্রহূত
গ্রামবাসীর বিক্ষোভ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৬
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদা সদর ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার মাসুদকে পিটিয়ে আহত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু ও তার ক্যাডার বাহিনী। কর্মসংস্থান কর্মসূচিতে ৭ জনের নাম তালিকাভুক্ত না করায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করার পরে এই ঘটনা ঘটে। মেম্বারকে মার ধরের প্রতিবাদে বুধবার রাতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রিংকু তার দলবল নিয়ে বুধবার সকালে মেম্বার মাসুদের কাছে যান এবং কর্মসংস্থান কর্মসূচিতে ৭ জনের নাম জোর পূর্বক অন্তর্ভুক্তির দাবি জানান। এ সময় মাসুদ নাম অন্তর্ভুক্তিতে অনীহা প্রকাশ করলে রিংকু তার দলবল নিয়ে মেম্বার মাসুদের কাছে নগদ ১ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে। ঐ দিন সন্ধায় টাকা দিতে মেম্বার মাসুদ অপারাগতা প্রকাশ করলে মাসুদ মেম্বারসহ বেশ কয়েক জনকে মারধর করেন।