পুলিশের বিশেষ অভিযান

কুমিল্লায় জামায়াত-শিবিরের ৫৭ কর্মী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা পুলিশ মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫৭ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানায় ৮ জন, সদর দক্ষিণ মডেল থানায় ১৮ জন, চৌদ্দগ্রামে ৩ জন, বুড়িচংয়ে ৯ জন, দেবিদ্বারে ৩ জন, চান্দিনায় ৬ জন, নাঙ্গলকোটে ২ জন, মুরাদনগরে ৫ জন ও ব্রাহ্মণপাড়ায় ৩ জনকে গ্রেফতার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।