হাওরের সমস্যা সমাধানে
সরকার আন্তরিক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৩১
অস্থায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, অবহেলিত হাওর এলাকার জনগণ বন্যাজনিত নদীভাঙ্গন ও খরা সমস্যা মোকাবেলা করে যুগ যুগ ধরে বেঁচে আছে। ইতিমধ্যে বহু গ্রাম নদীভাঙ্গনে বিলীন হয়ে গেছে। অবস্থা এতই নাজুক যে, বর্ষায় কারো মৃত্যু হলে উঁচু জায়গার অভাবে ধর্মীয় রীতি মেনে সমাহিত করা যায় না। তিনি আরো বলেন, শিক্ষা, চিকিত্সা, বিদ্যুত্ ও যোগাযোগ ব্যবস্থা হাওর এলাকার প্রধান সমস্যা। এসব কারণে সহায়-সম্পদ জীবিকা হারিয়ে হাওরের বহু মানুষ এলাকা ছেড়ে শহরে গিয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। তিনি বলেন, বর্তমান সরকার হাওরের সমস্যা সমাধানে খুবই আন্তরিক এবং এর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বুধবার তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর উপজেলা অষ্টগ্রামের আব্দুল্লাহপুর পূর্বপাড়া মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।