ফলাফল জানার আগেই না ফেরার দেশে

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজীর মেয়ে সাবরিনা সাকা মিম ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত ১৬ এপ্রিল সকালে চিকিত্সা চলমান অবস্থায় মিম মারা যায়। এদিকে সোমবার এসএসসির ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় মিম জিপিএ ৪.২৮ পেয়ে কৃতকার্য হলেও এ ফলাফল তার আর জানা সম্ভব হয়নি।