৬ মার্চ লংমার্চে শর্ষিনার
পীর সাহেবের সমর্থন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৫৯
বরিশাল অফিস
শর্ষিনার পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ মার্চ এর লং মার্চের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইদানিং এক শ্রেণীর নাস্তিক-মুরতাদ তাদের লেখনী ব্লগ, শ্লোগান ও বক্তৃতায় আল্লাহ, রাসুল, কুরআন তথা ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটাক্ষ করে চলেছে। যার মধ্যে সামান্যতম ঈমান আছে সে ব্যক্তি এসব পড়ে ও শুন্যে সহ্য করতে পারে না। তথাপি বাংলাদেশের ধর্মপ্রাণ শান্তিপ্রিয় জনগণ অধীর আগ্রহ নিয়ে সরকারের বিবৃতি ও গৃহীত পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন আশার সঞ্চার করেছে। এ পদক্ষেপ যেন নিছক লোক দেখানো না হয়। বরং সর্বধর্ম অবমাননাকারীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে পীর সাহেব শর্ষিনা জোর দাবি জানান। তিনি ৬ই মার্চ লংমার্চ সফল করার জন্য খেলাফত মজলিসসহ সকলের প্রতি উদাত্ত আহবান জানান।