ড. আব্দুস সাত্তারকে যবিপ্রবি উপাচার্য হিসাবে পুনঃনিয়োগ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৫৯
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার আগামী ৪ বছরের জন্য পুনরায় উপাচার্য নিযুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অস্থায়ী রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এ নিয়োগ দেন। গতকাল এ সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।