প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন এবং পরামর্শ

শিক্ষার্থী বন্ধুরা আজ পূর্ব ঘোষণা অনুযায়ি সবশেষ প্রশ্ন কাঠামো অনুসরণ করে বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো। সময় : ২ঘণ্টা পূর্ণমান : ১০০ অনুচ্ছেদটি খেয়াল করে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা; তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা; ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা; এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে-আমার জন্মভূমি। ১। সঠিক উত্তর খাতায় লেখ : ১০ ক) উপরের অনুচ্ছেদে কোন দেশের কথা বলা হয়েছে? ১। বাংলাদেশ ২। ভারত ৩। ইংল্যান্ড ৪। যুক্তরাষ্ট্র খ) বসুন্ধরা শব্দের প্রতিশব্দ কী? ১। সারাক্ষণ ২। দিন ৩। পৃথিবী ৪। চন্দ্র গ) ‘তাহার’ শব্দের চলিত রূপ কী? ১। যার ২। তার ৩। হার ৪। তোমার ঘ) ‘ ধনধান্য পুষ্পভরা’ শব্দটি দ্বারা আমরা কী বুঝি ১। প্রকৃতি ২। স্বদেশ ৩। মাতৃভাষা ৪। মমত্ববোধ ঙ) ‘স্বপ্ন’ শব্দে যুক্তবর্ণ কয়টি? ১। ২টি ২। ৩টি ৩। ৪টি ৪। ৫টি চ) কোন দেশকে সকল দেশের রাণী বলা হয়? ১) আমাদের দেশ ২। ভিন্ন দেশ ৩। পরের দেশ ৪। অন্য দেশ ছ) আমাদের দেশ কী দিয়ে তৈরি? ১। স্বপ্ন দিয়ে ২। স্মৃতি দিয়ে ৩। ফুল দিয়ে ৪। ধন দিয়ে জ) এই দেশটি কী দিয়ে ঘেরা? ১। স্বপ্ন দিয়ে ২। স্মৃতি দিয়ে ৩। ফুল দিয়ে ৪। ধন দিয়ে ঝ) ‘ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে-----স্মৃতি দিয়ে ঘেরা’ শূন্যস্থানে কী বসবে? ১। দেশ ২। স্বপ্ন ৩। স্মৃতি ৪। পুষ্প ঞ) অনুচ্ছেদটি পড়ে আমরা যা বুঝলাম— ১। দেশকে দেখতে হবে ২। দেশ হলো পিতার মতো ৩। দেশের মানুষ আপন ৪। দেশপ্রেম মহত্ গুণ ২। শূন্যস্থান পূরণ কর ক.ধনধান্য পুষ্পভরা আমাদের এই ----- খ. পুষ্প শব্দের অর্থ----- গ. এমন ----- কোথাও খুঁজে পাবে নাকো তুমি ঘ. আমার জন্মভূমি সকল দেশের----- ঙ.জন্মভূমির অপর নাম----- ভূমি ৩। যুক্তবর্ণ ভেঙে দেখাও : ৫ বসুন্ধরা, পুষ্পভরা , ধনধান্য, স্বপ্ন, স্মৃতি ৪। প্রশ্নগুলোর উত্তর দাও : ৫x২=১০ ক) পাঁচটি বাক্যে আমার দেশকে সেরা বলার কারণ লেখ? খ) দেশকে রাণী বলা হয়েছে কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে ৫,৬,৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী , আকাশ, প্রান্তর , পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। ৫। সঠিক উত্তর খাতায় লেখ ৫ ক) দেশকে কোথা হতে দেখতে হবে? ১। নিকট থেকে ২। কাছে থেকে ৩। বাইরে থেকে ৪। দূরে থেকে খ) ‘দেশ’ শব্দের অর্থ নিচের কোন শব্দে প্রকাশ পেয়েছে? ১। মানুষ ২। গরু ৩। ছাগল ৪। উপগ্রহ গ। জননী শব্দের একটি প্রতিশব্দ হলো— ১। আব্বু ২। চাঁদ ৩। মা ৪। আকাশ ঘ) আমাদের জীবন কখন সার্থক হয়ে উঠবে— ১। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে ২। দেশকে জানার মধ্য দিয়ে ৩। দেশকে জানার মধ্য দিয়ে ৪। দেশকে বোঝার মধ্য দিয়ে ঙ) ‘মাকে আমরা যেমন ভালোবাসবো দেশকে তেমন আমরা ভালোবাসবো’ এ কথা দ্বারা আমরা বুঝি— ১। দেশের মমতা করতে হবে ২। দেশকে মায়ের মতো ভাবতে হবে ৩। দেশকে আত্মার সাথে মেশাতে হবে ৪। দেশের প্রকৃতিকে ভালোবাসতে হবে ৬। প্রশ্নগুলোর উত্তর দাও : ৫ ক) দেশকে কেন মায়ের মতো বলা হয়? খ) আমাদের জীবন কখন সার্থক হয়ে উঠবে? গ) দেশ মানে কী কী? ঘ) দেশকে ভালোবাসার কারণ কি? ঙ) দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে? ৭। অনুচ্ছেদটির মূলভাব লেখ। ৫ ৮। শব্দার্থ লেখ ৫ সৌভাগ্য, সীমান্ত,বৈচিত্র্য, স্বজন,সার্থক,সুখ্যাতি ৯। বানান শুদ্ধ করে লেখ আকাংখা, সঙকল্প, পরিক্ষা, সোভাগ্য, অতিথী ১০। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ। থাকবো না ক বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে ১১। ক্রিয়াপদের চলিত রূপ লেখ ৫ ক) আমি আর আসিব না খ) তোমার খেলা শেষ হইবে কখন গ) হাঁটিতে গেলে ব্যথা পাই ঘ) তুমি কোথায় দৌঁড়াইতেছ? ঙ) লোকটি বাজে বকিতেছে ১২। বিপরীত শব্দ লেখ : ৫ বাঙালি,দূরে,সংখ্যাগরিষ্ঠ,বন্ধু,দেশ,সার্থক, ১৩। কবিতাংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও। পাখির গানে পাখির সুরে মন ভোলানো সুর সবার আছে গান মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালার দোয়েল কোয়েল ময়না কোকিল ক. কবিতাংশটি সাজিয়ে লিখ। ৬ খ. কবিতাংটি কোন কবিতার ? ১ গ. কবিতার কবির নাম কি ? ঘ. প্রশ্নটির উত্তর দাও। ২ ১. সবার প্রাণ মুগ্ধ কেন? ১৪। তোমার সমাপনী পরীক্ষার সবশেষ পরিস্থিতির কথা জানিয়ে পিতার কাছে একটি পত্র লেখ। ৫ ১৫। ফরম পূরণ করো : ৫ নাম : পিতার নাম : মাতার নাম : পিতার পেশা : বর্তমান ঠিকানা : স্থায়ী ঠিকানা : জাতীয়তা ১৬। ২০০ শব্দের একটি রচনা লেখ : ১০ ক) আমার দেশ (ভূমিকা, দেশের পরিচয়, ইতিহাস, নদনদী, অর্থকরী ফসল, প্রাকৃতিক সৌন্দর্য, উপসংহার খ) বাংলাদেশের মৃিশল্প ( ভূমিকা, মৃিশল্প কি, মৃিশল্পের উদাহরণ, মৃিশল্পের গুরুত্ব মৃিশল্পের বর্তমান অবস্থা, উপসংহার গ) স্মরণীয় যাঁরা চিরদিন (ভূমিকা, কেন স্মরণীয়, পরিচয়, তাদের অবদান উপসংহার)