‘ধুম থ্রি’র জন্য প্রতিদিন ৫ ঘণ্টা

‘ধুম থ্রি’র ছবি গত প্রায় দেড় বছর ধরেই বিভিন্ন কারণে ঝুলে আছে। অনেকদূর শুটিং হয়েও আবার আটকে যায়। কখনো আমিরের জন্য, আবার কখনও ক্যাটরিনার জন্য। মাস দুয়েক আগে ক্যাটরিনা কাইফের জন্য শুটিং স্থগিত করে ইয়াশ রাজ ফিল্মস। অ্যাকশন ছবি বলে ক্যাটরিনাকে আরও বেশি ফিট ও আকর্ষণীয় করতেই স্থগিত হয় শুটিং। আর সেই উদ্দেশ্যেই ক্যাটরিনা আগে যেখানে প্রতিদিন দুই ঘণ্টা শরীরচর্চা করতেন সেখানে এখন প্রতিদিন ৫ ঘণ্টা শরীরচর্চা করতে হচ্ছে তাকে। আমির খান ‘পিকে’ ছবি থেকে বিরতি নিলেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছে ‘ধুম থ্রি’ কর্তৃপক্ষ।