উপস্থাপনায় রিজভী

প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন নাট্যকার-গীতিকার রেজাউর রহমান রিজভী। আগামী ১ বৈশাখ দেশের একমাত্র মিউজিক বিষয়ক স্যাটেলাইট চ্যানেল সিক্সটিনে প্রচারিতব্য বিশেষ এই অনুষ্ঠানটির নাম ‘গানে গল্পে বৈশাখ’। নূর আলম মুরাদের প্রযোজনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘গানে গল্পে বৈশাখ’ অনুষ্ঠানটি সম্পর্কে রিজভী বলেন, ‘নিয়মিত অতিথি হিসেবে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অসংখ্যবার উপস্থিত থাকলেও উপস্থাপনায় এবারই প্রথম।’