সুনামগঞ্জে ভার্ড-এর সভা

জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও ভার্ড-এর যৌথ উদ্যোগে কর্ডএইড, নেদারল্যান্ডস-এর আর্থিক সহযোগিতায় সিএমডিআরআর প্রকল্পের চূড়ান্ত মূল্যায়ন বিষয়ক ফাইন্ডিংস অবহিতকরণ সভা ৩১ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবজিত্ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পরিবেশবিদ, এনজিও কর্মকর্তা এবং গ্রাম দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মুখ্য সঞ্চালকের ভূমিকায় ছিলেন মো. ফজলুল হক, প্রজেক্ট ম্যানেজার, সিএমডিআরআর প্রজেক্ট, ভার্ড। স্বাগত বক্তব্য রাখেন শহীদ উদ্দীন মাহমুদ, পরিচালক (কার্যক্রম), ভার্ড। -প্রেস বিজ্ঞপ্তি