শাহেদের পরিচালনায় তৌকির

তৌকির আহমেদের পরিচালনায় ‘জয়যাত্রা’ ছবিতে শাহেদ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে শাহেদের নায়িকা ছিলেন রুমানা। এবার শাহেদ শরীফ খানের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন তৌকির। এখানে তৌকিরের নায়িকা হিসেবে আছেন প্রসূণ রহমান। তবে শাহেদের পরিচালায় তৌকির কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। ‘নিয়ত নিয়তি নিতান্তই’ নামের একটি একক নাটকে অভিনয় করছেন তিনি। আগামীকাল থেকে নাটকটির শুটিং শুরু হবে পরিচালক শাহেদ জানিয়েছেন। ‘নিয়ত নিয়তি নিতান্তই’ নাটকে তৌকির আহমেদ ও প্রসূণ ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল হাসান মিঠু, সানজিদা তন্ময়সহ আরও অনেকে। শাহেদ শরীফ খান বলেন, ‘প্রথমবার তৌকির ভাইকে নিয়ে কাজ করছি, তাই প্রস্তুতিটা ভালোই নিয়েছি। বাকিটা কাজের মধ্যে থেকে বুঝা যাবে। তাছাড়া এই নাটকটির স্ক্রিপ্টও আমার করা। তাই তা উপস্থাপনের ভিন্ন ভাবনাও আছে।’