আমতলীতে আশার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

আমতলী (বরগুনা) সংবাদদাতা বরগুনা জেলার আমতলী উপজেলায় বেসরকারি সংস্থা আশার আমতলী সদর ব্রাঞ্চের উদ্যোগে চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের গোলাপী ক্ষুদে মহিলা সমিতির সভানেত্রী ছবি রানির বাড়ীতে অত্র সমিতির সকল সদস্যের উপস্থিতিতে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা গতকাল বিকাল ৫ টায় আশা আমতলী সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশার আমতলী সদর অঞ্চলের আর এম মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন লোন অফিসার মো. আবুল বাশার খান ও সদস্যবৃন্দ।